• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মেহেরপুর পুলিশ সুপারের বাসভবনে আগুন

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
মেহেরপুর পুলিশ সুপারের বাসভবনে আগুন
মেহেরপুর পুলিশ সুপারের বাসভবনে আগুন

মেহেরপুর পুলিশ সুপারের বাসভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে শহরের কোর্ট মোড় এলাকায় অবস্থিত পুলিশ সুপারের বাসভবনের ভিতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। এ সময় আশপাশের লোকজন জড়ো হয় সেখানে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর তিনটি ইউনিট দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। প্রাথমিকভাবে জানা যায়, বাসভবনে অবস্থিত শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রটির বিস্ফোরণের ফলে এ ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের ঘটনায় বাসভবনের ডাইনিং স্পেসটিতে রাখা ফ্রিজ, সোফা সেট, চেয়ার, টেবিলসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে গিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা।
বাসভবনে নিজে একা থাকেন বলে জানিয়ে পুলিশ সুপার বলেন, খবর পাওয়া মাত্রই বাসভবনে এসে দেখি আগুন জ্বলছে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা হয়নি বলেও জানিয়েছে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী

আগুন নিয়ন্ত্রণে নিতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সাকরিয়া হায়দার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category