• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে দুই পক্ষের সংঘর্ষে আহত-৪ পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রথম এফসিটিসির আচরণবিধি গ্রহণ করল কুয়েট গাংনীর সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ গুলি উদ্ধার বেনাপোলে বিজিবির নিরাপত্তা জোরদার মুরগীর খামারের বর্জ্য ফেলে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল

মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ‍্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
দোয়া মাহফিল
মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ‍্যোগে দোয়া মাহফিল

মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ‍্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের পুরাতন বাসস্ট‍্যান্ড প্রাঙ্গণে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সকল প্রয়াত শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মেহেরপুর জেলা পিকআপ ও পরিবহন শ্রমিকদের আয়োজনে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, শ্রমিক নেতা ফারুক হোসেন, সাধারণ সদস‍্য বাচ্চু, জাকির হোসেন প্রমুখ। দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন হোটেল বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ রোকনুজ্জামান।

এসময় পুরাতন বাসস্ট‍্যান্ড জামে মসজিদের পেশ ইমাম মোঃ সাইফুল ইসলাম সহ শ্রমিক ইউনিয়নের সাধারণ শ্রমিকবৃন্দরা উপস্থিত ছিলেন। দোয়া পরবর্তীতে সেখানে তবারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category