• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার

মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক লিখন গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক লিখন গ্রেফতার
মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক লিখন গ্রেফতার

মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিতলা গ্রাম থেকে গাংনী থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

ওয়াসিম সাজ্জাদ লিখন গাংনী উপজেলার চিতলা গ্রামের সাবেক চেয়ারম্যান প্রয়াত গোলাম সরওয়ারের ছেলে। ওয়াসিম সাজ্জাদ লিখন মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও জিএস।

গাংনী থানা সুত্রে জানা গেছে, আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গাংনী থানা পুলিশের একটি দল চিতলা গ্রামে অভিযান চালায়। অভিযানে ওয়াসিম সাজ্জাদ লিখনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য গাংনী থানায় নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, ওয়াসিম সাজ্জাদ লিখনকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এলাকার স্বাভাবিক পরিস্থিতি অস্বাভাবিক করার লক্ষ্যে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। একটি মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category