• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার

মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ ॥ ভোগান্তিতে জনসাধারণ

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২ অক্টোবর, ২০২২
মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ ॥ ভোগান্তিতে জনসাধারণ
মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ ॥ ভোগান্তিতে জনসাধারণ

বাস মালিক-শ্রমিকের দ্বন্দ্বের জের ধরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাস চলাচল বন্ধ রয়েছে। রবিবার (২ অক্টোবর) সকাল থেকে ছেড়ে যায়নি আন্তঃজেলা ও দূরপাল্লার কোনো পরিবহন। ফলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, গতকাল কুষ্টিয়ার এক মালিকের সাথে এক শ্রমিকের দ্বন্দ্ব হয়। সে দ্বন্দ্বের জের ধরে কুষ্টিয়া থেকে মেহেরপুরে সকল বাস চলাচল বন্ধ করে দেয় কুষ্টিয়া মালিক সমিতি। কিন্তু মেহেরপুর থেকে খলিসাকুন্ডি পর্যন্ত ছেড়ে যায় আন্তজেলার সকল বাস।

আজ সকাল থেকে মেহেরপুর মালিক সমিতির পক্ষ থেকে আন্তঃজেলা জেলা ও দূরপাল্লার সকল পরিবহণ বন্ধ করে দেওয়া হয়। ফলে বন্ধ রয়েছে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক হয়ে দূরপাল্লার সকল পরিবহণ।

এদিকে অনেক যাত্রীর মেহেরপুর-কুষ্টিয়া হয়ে ঢাকা যাওয়ার টিকিট কাটা ছিলো। সকালে কাউন্টারে এসে দেখেন পরিবহন চলাচল বন্ধ। ফলে অনেকের ঢাকাতে জরুরী কাজ থাকায় সত্ত্বেও গন্তব্যস্থলে যেতে পারছেন না। অন্যদিকে মিরপুর কুষ্টিয়া সড়কে হঠাৎ আন্তঃজেলা বাস চলাচল বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category