• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মেহেরপুর-কুষ্টিয়া সড়ক সংস্কারে বাধা গাংনী বাসস্ট্যান্ডের সেই দোকানগুলি উচ্ছেদ

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
মেহেরপুর-কুষ্টিয়া সড়ক সংস্কারে বাধা গাংনী বাসস্ট্যান্ডের সেই দোকানগুলি উচ্ছেদ
মেহেরপুর-কুষ্টিয়া সড়ক সংস্কারে বাধা গাংনী বাসস্ট্যান্ডের সেই দোকানগুলি উচ্ছেদ

মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ফোরলেন বাস্তবায়নের বাধাপ্রাপ্ত দোকানগুলো উচ্ছেদ করা হচ্ছে।

দোকানীদের মামলায় বেশ কয়েকমাস ধরে রাস্তা নির্মান কাজ বন্ধ থাকার পর স্থানীয়দের আন্দোলনের মুখে আইনী জটিলতা কাটিয়ে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে দোকান উচ্ছেদ কার্যক্রম শুরু হয়।

সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক প্রশস্থকরণ ও কয়েকটি জায়গায় ফোরলেন নির্মান কাজ শুরু হয়। তবে গাংনী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত জেলা পরিষদের মালিকানাধীন যাত্রী ছাউনি ও কয়েকটি দোকান অপসারণ না করায় নির্মান কাজ স্থবির হয়ে পড়ে।

শহরের যানজট নিরসনে যাত্রী ছাউনি ও দোকানগুলো সরিয়ে সড়ক নির্মানের দাবি জানায় সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয়রা। তবে যাত্রী ছাউনির সাথে জেলা পরিষদের কাছ থেকে দোকান ভাড়া নেওয়া আব্দুল মালেক স্টোরের মালিক আদালতে মামলা করেন।

মামলার আদেশে দোকান উচ্ছেদে নিষেধাজ্ঞার নির্দেশনা থাকায় সড়ক নির্মান কাজ বন্ধ হয়ে যায়। পরে জেলা প্রশাসন, জেলা পরিষদ ও সড়ক ও জনপথ বিভাগের যৌথ উদ্যোগে আইনী জটিলতা কাটিয়ে দোকানের ভাড়াচুক্তি বাতিল করে দোকান ও যাত্রী ছাউনি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে দোকান ও যাত্রী ছাউনি উচ্ছেদ শুরু হয়। এর মধ্য দিয়ে সড়কটি সংস্কার কাক্রম শুরু হবে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category