• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি

মেহেরপুরে ১৭টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ৮৭০২ জন

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
মেহেরপুরে ১৭টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ৮৭০২ জন
মেহেরপুরে ১৭টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ৮৭০২ জন

কাল থেকে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেরপুর জেলার সদর উপজেলায় ৫ টি কেন্দ্রে ৩২১৭ জন, গাংনী উপজেলায় ১০ টি কেন্দ্রে ৪২৯০ জন ও মুজিবনগর উপজেলায় ২ টি কেন্দ্র ও একটি উপকেন্দ্রে মোট ৯১২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন বলে জানিয়েছেন জেলা শিক্ষা অফিস।

মেহেরপুর জেলা শিক্ষা অফিসার হযরত আলী জানান, পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী আগমীকাল বৃহষ্পতিবার যশোর শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে তিনটি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, সকল কেন্দ্র সচিব, সহকারী কেন্দ্র সচিব, হল সুপার, ট্যাগ অফিসার, কক্ষ পরিদর্শকসহ পরীক্ষা সংশ্লিষ্ট সকলকে নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে। নকলমুক্ত ও সর্বোচ্চ সুশৃঙ্খলভাবে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে ।

সকল কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা ও সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য জেলা ও উপজেলা প্রশাসন এবং শিক্ষা বিভাগের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category