• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত ২

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত ২
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত ২

মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে সড়ক দুর্ঘটনায় মোঃ রোকনুজ্জামান (২৮) ও বিল্লাল হোসেন (৩৫) হোসেন নামের ২ জন আহত হয়েছে।

সোমবার (১৩ মার্চ) রাতে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ফার্মের সামনে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি এ দুর্ঘটনা ঘটে। তারা দুজন ইয়ন গ্রুপ কীটনাশক কোম্পানির চাকরি করেন।

আহত মোঃ রোকনুজ্জামান রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার নোনা মাটিয়াল গ্রামের মোঃ সলিমুদ্দিনের ছেলে এবং মোঃ বিল্লাল হোসেন ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরের খাইরুল হোসেনের ছেলে।

জানাগেছে রোকনুজ্জামান ও বিল্লাল হোসেন যুগিন্দা থেকে মোটরসাইকেল যোগে মেহেরপুরে আসার পথে আমঝুপি ফার্মের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আাসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় রাস্তার উপর ছিটকে পড়ে দুজন গুরুতর আহত হয়।

খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। তাদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category