• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মেহেরপুরে সিগারেটের অবৈধ প্রচারের দায়ে জরিমানা

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১৭ মে, ২০২৩
মেহেরপুরে সিগারেটের অবৈধ প্রচারের দায়ে জরিমানা
মেহেরপুরে সিগারেটের অবৈধ প্রচারের দায়ে জরিমানা

মেহেরপুরে সিগারেটের অবৈধ প্রচার করার কারণে ১ ব্যবসায়ীর নিকট ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১৭ মে) সকালে শহরের কোটপাড়া (পন্ডেরঘাট) এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুখু মিয়া নামের এক ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেলের নেতৃত্বে, সরকারি আইন অমান্য করে দোকানে সিগারেটের অবৈধ প্রচার করার দায়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ ২০০৫ এর ৫ ধারায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাংশু বিশ্বাস,সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম ও পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে। পরে সিগারেটের প্রচার সামগ্রীগুলো বিনষ্ট করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category