• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মেহেরপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
মেহেরপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত
মেহেরপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

মেহেরপুরে সাবেক রাষ্ট্রপতি ও সেনা প্রধান জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।

দিনটি উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মঙ্গলবার (৩০ মে ) বিকেল ৪ টার দিকে শহরের বড় বাজার এলাকায় জেলা বিএনপি’র কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি ওমর ফারুক লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর খান ছাতু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ।

জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলালের সঞ্চালনায় আলোচনা জিয়া মঞ্চ মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক অ্যাড.নজরুল ইসলাম,জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন,যুবদল নেতা ও জিয়া মঞ্চ মেহেরপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনি,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আজাদুল হক,সাবেক বিএনপি নেতা মোস্তাক রাজা,সাবেক ছাত্রনেতা মিন্টু, ব্যারিস্টার জাহাঙ্গীর প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও এসময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফিরত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category