• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মেহেরপুরে সাংবাদিকদের সাথে বিএনপি’র আহবায়ক কমিটির মতবিনিময়

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
মেহেরপুরে সাংবাদিকদের সাথে বিএনপি'র আহবায়ক কমিটির মতবিনিময়
মেহেরপুরে সাংবাদিকদের সাথে বিএনপি'র আহবায়ক কমিটির মতবিনিময়

মেহেরপুর জেলা বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক জাবেদ মাসুদ মিল্টন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, এই অঞ্চলে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে এই কমিটি কাজ করছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সবকিছু ভেবেই আমাদের উপর দায়িত্ব অর্পন করেছেন। এতবড় দায়িত্ব যখন আমাদের উপর অর্পন করেছেন আমরা সেই দায়িত্ব যথাযথ পালন করবো।

এই গুরুদায়িত্ব পালনে আমাদের ভুল হতে পারে। আমরা কেউই ভূলের উর্ধ্বে নয়। আমরা দায়িত্ব পালন করেছি অনেক কিন্ত আগের দায়িত্ব আর এখনকার দায়িত্ব ভিন্ন। দল ও মেহেরপুরের স্বার্থে গণমাধ্যম কর্মীদের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দরা।

এসময় সদস্য সচিব অ্যাড. কামরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম, অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, পাবলিক প্রসিকিউটর আবু সালেহ মোহাম্মদ নাসিমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category