• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় দুই মাদক কারবারী আহত

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি মাঠের মধ্যে মাদক বহনকালে সড়ক দুর্ঘটনায় তাহেরুল ও শিমুল নামের দুই মাদক কারবারি আহত হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে সদর থানা পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) ভোর রাতে দূর্ঘটনা ঘটে। মিনি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাদক ব্যবসায়ী গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের মোস্তফার ছেলে তাহেরুল ও শাহাবুদ্দিনের ছেলে শিমুল আহত হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে তাদের অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে রেফার করেন। পরে পুলিশ পাহারায় তাদের নিয়ে যাওয়া হয়।

এদিকে উদ্ধার হওয়া গাঁজা ও আসামি আটক দেখিয়ে সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। পুলিশ জানায়, ভোরে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে মোটরসাইকেল ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে এসআই সোহেল রানা আমঝুপি মাঠের মাঝে গিয়ে গুরুতর আহত অবস্থায় দুই ব্যক্তিকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায়।

এসময় দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করে। পরে আহত তাহেরুল ও শিমুল কে মাদক কারবারী হিসেবে হাসপাতালে আটক করা হয়। আহতদের অবস্থা অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজে রেফার্ড করে দেন হাসপাতাল কর্তৃপক্ষ।

পরে পুলিশি পাহারায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয় বলে সদর থানার ওসি শেখ কনি মিয়া নিশ্চিত করেন। তিনি আরো বলেন ভোরে নিরাপদ রুট হিসেবে দুই মাদক ব্যবসায়ী মোটরসাইকেল যোগে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গায় যাওয়ার পথে আমঝুপি মাঠের মধ্যে পৌছালে অপর দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে মোটরসাইকেলে থাকা দুই জন আহত হয়। মোটরসাইকেলটি ভেঙে চুরমার হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার সহ গাঁজা আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরসহ উদ্ধারকৃত গাঁজা আদালতে জমা দেওয়া হয় বলেও জানান তিনি। হাসপাতালে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category