• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার

মেহেরপুরে র‌্যাবের অভিযানে চার কেজি গাঁজা উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
মেহেরপুরে র‌্যাবের অভিযানে চার কেজি গাঁজা উদ্ধার
মেহেরপুরে র‌্যাবের অভিযানে চার কেজি গাঁজা উদ্ধার

মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর কলোনিপাড়ায় অভিযান চালিয়ে ৪ কেজি ২ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র‌্যাব। অভিযানের সময় পালিয়ে যাওয়া চার মাদক কারবারীর নামে মামলা করা হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারী) ভোর ৫টার দিকে র‌্যাব-১২ সিপিসি ৩ গাংনী ক্যাম্পের এক অভিযানে এ গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব সুত্রে জানা গেছে, গাংনী র‌্যাব ক্যাম্প কমান্ডার এএসপি মনিরুজ্জামানের নেতৃত্বে শ্যামপুর গ্রামের মাঠে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় ৪.২ কেজি গাঁজা ফেলে পালিয়ে যায় কয়েকজন মাদক কারবারী।

র‌্যাব নিশ্চিত হয় যে, পালিয়ে যাওয়া মাদক কারবারী গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের মাঠপাড়ার এমাজ উদ্দীনের ছেলে মারত মন্ডল (৪০) ও শ্যামপুর গ্রামের মোহনের ছেলে রাকিবুল ইসলাম ওরফে ড্যানি ও তাদের অজ্ঞাত দুই সহযোগী। পালিয়ে যাওয়া এ চারজনের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category