• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মেহেরপুরে রেড ক্রিসেন্ট দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ৮ মে, ২০২৩
মেহেরপুরে রেড ক্রিসেন্ট দিবস পালিত
মেহেরপুরে রেড ক্রিসেন্ট দিবস পালিত

জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন, র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন করা হয়েছে। সোমবার (৮মে) সকালে মেহেরপুর জেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়।

জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান অ্যাড. মহাঃ আব্দুস সালামের নেতৃত্বে র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালী পরবর্তীতে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব অ্যাড. মহাঃ আব্দুস সালাম।

মেহেরপুর জেলা রেড ক্রিসেন্টের লেভেল অফিসার মোক্তার হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এডভোকেট একরামুল হক হীরা,জেলা রেড ক্রিসেন্ট এর কার্যনির্বাহী সদস্য কেএম শফিকুল আলম, মেহেরপুর জেলা পরিষদের সদস্য শামীম আরা হীরা, জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা আলহাজ্ব আসকার আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রব বিশ্বাস, যুব রেড ক্রিসেন্টের প্রধান খন্দকার শামসুজ্জোহা সোহাগ প্রমুখ। এর আগে জেলা পরিষদ চত্ত্বরে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category