• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বর্ণাঢ্য আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে পহেলা বৈশাখ বর্ণিল আয়োজনে গাংনীতে বাংলা বর্ষবরণ মুজিবনগরে গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড গাংনীতে উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পা বিচ্ছিন্ন হওয়া সেই হুসাইনের মৃত্যু প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন গাংনীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন মেহেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত তিন

মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা নিহত, মেয়ে ও নাতনি আহত

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬
মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা নিহত, মেয়ে ও নাতনি আহত
মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা নিহত, মেয়ে ও নাতনি আহত

মেহেরপুর-শোলমারী সড়কে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল মান্নাফ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার মেয়ে তাছলিমা খাতুন (৩৪) ও নাতনি খাদিজা (৩)। আহতরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (৯ মার্চ) সকাল ১১ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর গ্রাম থেকে আব্দুল মান্নাফ তার মেয়ে তাছলিমা ও নাতনি খাদিজাকে নিয়ে একটি মোটরাসইকেল যোগে মেয়ের শশুর বাড়ি শোলমারী গ্রামে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি শোলমারী সড়কের ইটভাটার কাছে পৌঁছালে বীপরিত দিক থেকে আসা দ্রুত গতির একটি আর ওয়ান ফাইভ মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মান্নাফ। আহত হন মেয়ে তাছলিমা ও নাতনি খাদিজা। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। মোটরসাইকেলের অপর দুই আরোহী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ওসি আরো জানান, পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কোন অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category