• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে মুদি ব্যবসায়ীর গেটে বোমা, চিরকুট ও কাফনের কাপড় ঝুলিয়ে হত্যার হুমকি প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করলেন দেশ সেরা কাবাডি খেলোয়াড় মেহেরপুরের মীর সাফি মুজিবনগর সীমান্তে শূন্যরেখায় বাবাকে মেয়ের শেষ বিদায় মেহেরপুর হাসপাতালে নতুন টেন্ডার বরাদ্দ অপরিবর্তিত রেখেই রোগীর খাবারে কাটছাট মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক নেতা সানিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা ঝিনাইদহ সীমান্ত এলাকা থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে আ.লীগ-ছাত্রলীগ তছনছ শুরু করেছে- রাশেদ খান কলেজের পরিবেশ ফেরাতে কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজে স্মার্টফোন নিষিদ্ধ এক দিকে মায়ের মমতা, অন্যদিকে আইন-কালীগঞ্জ ইউএনও মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাঁধার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন

মেহেরপুরে মুদি ব্যবসায়ীর গেটে বোমা, চিরকুট ও কাফনের কাপড় ঝুলিয়ে হত্যার হুমকি

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
মেহেরপুরে মুদি ব্যবসায়ীর গেটে বোমা, চিরকুট ও কাফনের কাপড় ঝুলিয়ে হত্যার হুমকি
মেহেরপুরে মুদি ব্যবসায়ীর গেটে বোমা, চিরকুট ও কাফনের কাপড় ঝুলিয়ে হত্যার হুমকি

মেহেরপুরে এক মুদি ব্যবসায়ীর বাড়ির গেটে ঝুলিয়ে রাখা বোমা সদৃশ্য বস্তু, কাফনের কাপড় ও হুমকি দিয়ে লেখা চিরকুট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে সদর উপজেলার শিবপুর গ্রামের দক্ষিণ পাড়ার মুদি ব্যবসায়ী পিন্টুর বাড়ির দরজায় ঝোলানো অবস্থায় এগুলো উদ্ধার করা হয়। ভুক্তভোগী ব্যবসায়ী পিন্টু ওই এলাকার রুহুল আমিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের যেকোনো সময় অজ্ঞাত দুর্বৃত্তরা পিন্টুর বাড়ির প্রধান ফটকে একটি শপিং ব্যাগ ঝুলিয়ে রেখে যায়। ব্যাগের ভেতরে ছিল তিনটি ককটেল বোমা সদৃশ্য বস্তু, একটি সাদা কাফনের কাপড় এবং তিন পাতার একটি হুমকির চিরকুট।

ভোরবেলা পিন্টুর ছোট ভাই সুমন বাড়ির গেটের তালা খুলে বাইরে যাওয়ার সময় ব্যাগটি ঝুলতে দেখেন। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো দোকানের কোনো জিনিস রাখা হয়েছে। কিন্তু কাছে গিয়ে মোবাইলের আলো জ্বেলে কাফনের কাপড়, বোমা ও চিরকুট দেখতে পেয়ে তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং পরিবারের সবাইকে জানান। পরে গ্রাম পুলিশের মাধ্যমে বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়।

ব‍্যবসায়ী পিন্টু বলেন, আমার সাথে কারো কোন শত্রুতা নেই। কে বা কারা কি উদ্দেশ্যে এগুলো রেখেছে বুঝতে পারছি না। স্ত্রী-সন্তানকে হত্যার হুমকি দিয়ে ১০ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে এবং তাকে মুদি ব্যবসা ছাড়া অন্য কোনো ব্যবসা না করার জন্য বলা হয়েছে।

খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে রামদাসপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ রিকাবুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ বোমা সদৃশ্য বস্তু, কাফনের কাপড় ও চিরকুট জব্দ করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে যারা জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

সিরাজুদ্দোজা পাভেল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category