• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধা নুর ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধা নুর ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধা নুর ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধা নুর ইসলামকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) সকাল ১০ টায় বামনপাড়া কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা নুর ইসলামকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এসময় বীর মুক্তিযোদ্ধার মরদেহ জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে পুষ্পমাল্য অর্পণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল্লাহ।

পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ রাষ্ট্রের পক্ষে রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এসময় বিহগলে করুন সুর বেজে ওঠে। পরে সেখানে জানাজা শেষে দাফন করা হয়।

জানাযা ও দাফন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ক্যাপ্টেন (অবঃ) আব্দুল মালেক, মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি কাজী শহিদুল হক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭০) বছর।

বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম স্ত্রী, ২ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category