• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে দুই পক্ষের সংঘর্ষে আহত-৪ পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রথম এফসিটিসির আচরণবিধি গ্রহণ করল কুয়েট গাংনীর সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ গুলি উদ্ধার বেনাপোলে বিজিবির নিরাপত্তা জোরদার মুরগীর খামারের বর্জ্য ফেলে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল

মেহেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
মেহেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা  দিবস পালিত
মেহেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা  দিবস পালিত

“স্নায়ু বৈচিত্রকে বরণ করি, টেকসই সমাজ করি” এই প্রতিবাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। দিনটি উপলক্ষে আজ মঙ্গলবার সাড়ে ৯ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অটিজম সচেতনতা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক আসাদুল ইসলামসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সমাজসেবা কার্যালয়ের অধীনে বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয় এর শিক্ষক শিক্ষার্থীরা র‌্যালিতে অংশগ্রহণ করে। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category