• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার

মেহেরপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ১৬ মে, ২০২৫
মেহেরপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে
মেহেরপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবিল-কোলা বাইপাস সড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায়। এ ঘটনায় একই পরিবারের তিনজন সামান্য আহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) আনুমানিক ভোর সাড়ে চারটার মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন-নড়াইল জেলার রাজুপুর গ্রামের হুমায়ুন শেখ (৪০), তার স্ত্রী সুলতানা বেগম (৩৫) ও তাদের তিন বছর বয়সী কন্যা হুমায়রা খাতুন। জানা যায়, ঢাকা থেকে আত্মীয় বাড়িতে বেড়াতে মুজিবনগরের উদ্দেশ্যে তারা প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২৭-৪৭৩৯) যোগে রওনা হন।

পথিমধ্যে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবিল-কোলা বাইপাস সড়কে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় লোটন নামে এক ব্যক্তির পুকুরে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। পরে তাদের মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category