• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মেহেরপুরে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
মেহেরপুরে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
মেহেরপুরে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

মেহেরপুর সদর উপজেলার রাজাপুরে পুকুরের পানিতে ডুবে তাসিম (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে বন্ধুদের সাথে খেলা করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়। তাসিম রাজাপুর গুচ্ছগ্রাম এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, তাসিম ও তার দুই বন্ধু বাড়ির পাশের একটি পুকুরে খেলতে নামে। খেলার একপর্যায়ে তিনজনই ওই পুকুরে থাকা একটি নাদাতে চড়ার চেষ্টা করলে দুইজন পুকুর পাড়ে উঠে পড়লেও তাসিম পানিতে তলিয়ে যায়। তখন সাথে থাকা দুই বন্ধু পুকুরে সার দিতে আসা এক ব্যক্তিকে তাসিনের ডুবে যাওয়ার বিষয়টি জানালে তিনি তাসিমকে পানিতে ভেসে থাকতে দেখে তাকে উদ্ধারের চেষ্টা করেন এবং পরিবারের লোকজনকে খবর দেন।

পরে স্থানীয় ও পরিবারের লোকজন তাসিমকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশু তাসিমের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category