• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মেহেরপুরে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
মেহেরপুরে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
মেহেরপুরে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

মেহেরপুরে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ। দিনটি পালন উপলক্ষে মঙ্গলবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।

এসময় মেহেরপুর জেলা পুলিশ সুপার মোঃ রাফিউল আলম,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম,পিপি পল্লব ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এ খালেক,সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম,পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন,বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক উপস্থিত থেকে পুস্পমাল্য অর্পণ করেন।

এছাড়াও মেহেরপুর সদর থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, আনসার ভিডিপি, শিক্ষা প্রতিষ্ঠান,জেলার বিভিন্ন সংগঠন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পু্ষ্পস্তবক অর্পন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category