• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরের প্রতিষ্ঠান ভিত্তিক এইচএসসি পরীক্ষার ফলাফল- শতভাগ অকৃতকার্য বিএন কলেজ

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
মেহেরপুরের প্রতিষ্ঠান ভিত্তিক এইচএসসি পরীক্ষার ফলাফল, শতভাগ অকৃতকার্য বিএন কলেজ
মেহেরপুরের প্রতিষ্ঠান ভিত্তিক এইচএসসি পরীক্ষার ফলাফল, শতভাগ অকৃতকার্য বিএন কলেজ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে মেহেরপুর জেলায় এবারের গড় পাসের হার ৪৮%। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০ টার সময় সারা দেশে এক যোগে ফলাফল প্রকাশিত হয়।

চলতি বছর যশোর শিক্ষা বোর্ড, কারগিরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে জেলার ৩৪ টি প্রতিষ্ঠান থেকে মোট পরীক্ষার্থী ৪৫৮৪ জন পরীক্ষায় অংশগ্রহন করে। ফলাফলে মোট পরীক্ষার্থীর মধ্যে ২২২৬ জন পাস করেছে। এতে মেহেরপুর জেলায় পাসের হার ৪৮%। তবে পাসের হারে জেলার শীর্ষে গাংনীর সন্ধানী স্কুল এন্ড কলেজের পাসের হার ৯৪%, অপর দিকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে গাংনী সিদ্দিকীয়া সিনিয়র আলিম মাদ্রাসায় পাসের হার ৯৬%।

মেহেরপুর সদর উপজেলায় মেহেরপুর সরকারি কলেজের মোট ৫৪৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৩১৮ জন। পাসের হার ৫৮%, মেহেরপুর সরকারি মহিলা কলেজের ৭৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৪৬৪ জন, পাসের হার ৬১.২%, ছহিউদ্দিন ডিগ্রি কলেজ বর্তমান নাম মেহেরপুর পৌর কলেজের ৩৯৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১৮১ জন, গড় পাশের হার ৪৬%, যাদুখালি স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় ৭১ জন অংশগ্রহণ করে পাস করেছে ৯ জন, পাসের হার ১৩%, এ আরবি কলেজ থেকে ৭২ জন অংশগ্রহণ করে পাস করেছে ২৬ জন, গড় পাসের হার ৩৬%।
গাংনী উপজেলার বেসরকারী প্রতিষ্ঠান সন্ধানী স্কুল এন্ড কলেজ থেকে ১০৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৯৭ জন, গড় পাসের হার ৯৪% যা মেহেরপুর জেলায় সর্বোচ্চ। গাংনী সরকারী কলেজের ৩১৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১৯৪ জন, গড় পাশের হার ৪৭%, গাংনী মহিলা কলেজের ২৫৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১২৬ জন, গড় পাশের হার ৪৯%, কাজিপুর ডিগ্রি কলেজের ১৭২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৫৯ জন, গড় পাশের হার ৫২%, মড়কা জাগরণ কলেজের ৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১ জন, গড় পাশের হার ৩৩%, বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ বর্তমান তেরাইল জোড়পুকুরিয়া ডিগ্রি কলেজের ১০২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৪১ জন, গড় পাশের হার ৪০%, বামুন্দী নিশিপুর স্কুল অ্যান্ড কলেজের ২০৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৫০ জন, গড় পাশের হার ২৪%, করমদি ডিগ্রি কলেজের ১৯৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৪৬ জন, গড় পাশের হার ৩১%। গাংনী পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের ১৪৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৭২ জন গড় পাশের হার ৪৮%, কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজের ২৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১০ জন, গড় পাশের হার ৬২%, বিএন কলেজের ১৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই অকৃতকার্য হয়েছে।

মুজিবনগর উপজেলায়, মুজিবনগর সরকারী কলেজের ৩২২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১৩২ জন, গড় পাশের হার ৪১%, মহাজনপুর মহাবিদ্যালয়ে ৬৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১০ জন, গড় পাশের হার ১৫%, মুজিবনগর আদর্শ মহিলা কলেজের ৬৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ২৩ জন, পাসের হার ৩৬.৫%।

কারগিরি শিক্ষা বোর্ডের অধিনে, এইচএসসি বিএম শাখায় মেহেরপুর সদরে মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ৭৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ২৭ জন, গড় পাশের হার ৩৫%, মেহেরপুর সেকেন্ডারী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ২২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১৯ জন, গড় পাশের হার ৮৬%, গাংনী উপজেলায় গাংনী পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের ৭৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ২৬ জন, গড় পাশের হার ৩৬%, গাংনী সরকারি ডিগ্রি কলেজের ৮১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ২৪ জন, গড় পাশের হার ৩০%, হাড়াভাঙ্গা ফাজিল মাদ্রাসার ১৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৬ জন, গড় পাশের হার ৩৫%, তেরাইল ডিগ্রি কলেজের ৬৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৩০ জন, পাসের হার ৪৮%, গাংনী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ৪১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৯ জন, গড় পাশের হার ২২%, ধানখোলা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ১৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৫ জন, গড় পাশের হার ৩১%। মুজিবনগর উপজেলায় আন নুর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ৬০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৩৫ জন, গড় পাসের হার ৫৮%। এছাড়াও মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১৭৮ জন, পাস করেছে ৭৮ জন, গড় পাসের হার ৫৯% এবং মুজিবনগর সরকারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১৫ জন, পাস করেছে ৫ জন, গড় পাসের হার ৫০%।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে আলিম পরীক্ষায় আমঝুপি আলিম মাদ্রাসার ২০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১৭ জন, গড় পাশের হার ৮৫%, মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদ্রাসার ৪১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৩৪ জন, গড় পাশের হার ৮৩%, মানিকনগর ডিএস মাদ্রাসার ২১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১৫ জন, গড় পাসের হার ৭১%, মানিকদিয়া এগারপাড়া মাদ্রাসার ১৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১৬ জন, গড় পাশের হার ৮৯%, হাড়াভাঙ্গা ফাজিল মাদ্রাসার ১৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১৬ জন, গড় পাশের হার ৮৪%, গাংনী সিদ্দিকীয়া সিনিয়র আলিম মাদ্রাসার ২৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ২৪ জন, গড় পাশের হার ৯৬%।আমঝুপি আলিম মাদ্রাসার ২০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১৭ জন, গড় পাশের হার ৮৫%, মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদ্রাসার ৪১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৩৪ জন, গড় পাসের হার ৮৩%, মানিকনগর ডিএস মাদ্রাসার ২১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১৫ জন, গড় পাসের হার ৭১%, মানিকদিয়া এগারপাড়া মাদ্রাসার ১৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১৬ জন, গড় পাসের হার ৮৯%, হাড়াভাঙ্গা ফাজিল মাদ্রাসার ১৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১৬ জন, গড় পাসের হার ৮৪%, গাংনী সিদ্দিকীয়া সিনিয়র আলিম মাদ্রাসার ২৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ২৪ জন, গড় পাসের হার ৯৬%।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category