• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ আহত ৪

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২ নভেম্বর, ২০২২
দুর্ঘটনায় স্কুলছাত্রসহ আহত ৪
মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ আহত ৪

মেহেরপুরের গাংনীতে আলগামন, পাখিভ্যান ও মটরসাইকেলের ত্রিমুখি সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছে।

এদের মধ্যে মোটরসাইকেল আরোহী স্কুল ছাত্র পারভেজ হোসেন (১৫) গুরুতর আহত হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেলে রেফার করা হয়েছে।

বুধবার (২ নভেম্বর) রাত ৮ টার দিকে চৌগাছা পশ্চিম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহত পারভেজ হোসেন গাংনীর চৌগাছা মোল্লা পাড়ার শরিফ উদ্দীনের ছেলে। অন্যান্য আহতরা হচ্ছেন- আনারুলের ছেলে রিদয় (১৫), বাদল ইসলাম ছেলে লিখন, পাখি ভ্যান চালক সাহারবাটি গ্রামের মতলেব আলির ছেলে আহসান (৪০)।

স্থানীয়রা জানান, পারভেজ হোসেন বাড়ি থেকে দুই বন্ধুকে নিয়ে সাহারবাটির দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌছুলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে পাখি ভ্যানের সাথে ধাক্কা লাগে। এসময় রাস্তার উপর ছিটকে পড়ে আহত হন। দুমড়ে মুচড়ে যায় তার মোটরসাইকেলটি।

স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পারভেজ হোসেনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category