• সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম:
১১০ দিনে আলোচিত শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলায় ধর্ষকের মৃত্যুদণ্ড বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েন গাংনী পৌরসভার বাজেট ঘোষণা ২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ

মুজিবনগর উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার-২

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
মুজিবনগর উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার-২
মুজিবনগর উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার-২

মেহেরপুরের মুজিবনগরে অপারেশন ডেভিল হান্টের বিশেষ অভিযানে উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক গাউসুল আজমকে (বিজন) (৪৪) গ্রেফতার করেছে মুজিবনগর থানা পুলিশ ।

শনিবার দিবাগত রাতে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মুজিবনগর থানা এলাকায় ডেভিল হান্ট বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটক বিজন উপজেলার মোনাখালী গ্রামের দক্ষিণপাড়ার আব্দুস সালামের ছেলে।

এছাড়াও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী দারিয়াপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে তরিকুল ইসলাম ওরফে দোয়াত আলীকে (৪৭) নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মুজিবনগর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, অপারেশনে ডেভিল হান্টের আওতায় উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক এবং সাজাপ্রাপ্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুরে আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন মুজিবনগর থানা এলাকায় অপারেশন ডেভিল হান্টের বিশেষ অভিযান ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার ও মাদক উদ্ধার অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category