• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে দুই পক্ষের সংঘর্ষে আহত-৪ পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রথম এফসিটিসির আচরণবিধি গ্রহণ করল কুয়েট গাংনীর সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ গুলি উদ্ধার বেনাপোলে বিজিবির নিরাপত্তা জোরদার মুরগীর খামারের বর্জ্য ফেলে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত মাহিয়া তাসনিমের পরিবারের পাশে বিমান বাহিনী

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত মাহিয়া তাসনিমের পরিবারের পাশে বিমান বাহিনী
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত মাহিয়া তাসনিমের পরিবারের পাশে বিমান বাহিনী

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত অষ্টম শ্রেণির ছাত্রী মাহিয়া তাসনিমের সমাধিতে শ্রদ্ধাজ্ঞলি জ্ঞাপন করেছেন বিমান বাহিনীর সদস্যরা। শুক্রবার (১ আগস্ট) দুপুরে মেহেরপুরের মুজিবনগরের জয়পুর গ্রামে মাহিয়া তাসনিমের নানার বাড়িতে শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তারা।

বিমান বাহিনী প্রধানের প্রতিনিধি হিসেবে উইং কমান্ডার রেহানা ও স্কোয়াড্রোন লিডার ইকতিয়ার হোসেনসহ অন্যান্য সদস্যরা তাসনিমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। মাইলস্টোন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী চুয়াডাঙ্গার প্রয়াত প্রকৌশলী মোহাম্মদ আলীর মেয়ে তাসনিম অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই মৃত্যুবরণ করে। মুজিবনগরের জয়পুর গ্রামে নানার বাড়ির গ্রামের কবরস্থানে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category