• সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মহেশপুর সীমান্ত থেকে ১৫ টি স্বর্ণের বার উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি:
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
মহেশপুর সীমান্ত থেকে ১৫ টি স্বর্ণের বার উদ্ধার
মহেশপুর সীমান্ত থেকে ১৫ টি স্বর্ণের বার উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে আড়াই কোটি টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার রাত ১০টার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

বিজ্ঞপ্তিতে জানায়, পলিয়ানপুর বিওপির একটি টহল দল নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন এক ব্যক্তিকে দেখতে পায়। সে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিল।

এসময় তাকে চ্যালেঞ্জ করলে সঙ্গে থাকা একটি পোটলা ফেলে দিয়ে দৌডয়ে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া পোটলা উদ্ধার করে পলিয়ানপুর বিওপিতে নিয়ে যাওয়া হয়।

এখানে পোটলাটি খুলে ১৫টি স্বর্ণের বার পাওয়া যায়, যার মোট ওজন ১ কেজি ৮০০.১৫ গ্রাম।

উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ২ কোটি ৫০ লাখ ৩১ হাজার এক’শ সাত্তাতর টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানায় বিজিবি।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক ইমদাদুর রহমান জানান, উদ্ধারকৃত স্বর্ণের ব্যাপারে মহেশপুর থানায় জিডি করা হয়েছে। জব্দ তালিকা তৈরি করে ঝিনাইদহ জেলা কোষাগারে জমা দেওয়া হয়েছে।

উল্লেখ্য মহেশপুর সীমান্ত এলাকাকে নিরাপদ রুট হিসাবে বেছে নিয়েছে চোরাকারবারীরা। সে কারণে এই সীমান্ত দিয়ে সহজে মানব পাচার,মাদক পাচার ও সোনা পাচার করে থাকে চোরাকারবারীরা।

মহেশপুর সীমন্তে একাধিকবার স্বর্ণের বার উদ্ধার করা হলেও এর সঙ্গে জড়িতদের বিজিবি সদস্যরা আটক করতে পারে না। ফলে পরিত্যক্ত উদ্ধার দেখানোর ফলে অধরাই থেকে যায় চোরাকারবারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category