• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ঝিনাইদহ সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল,গুলি ও মাদক উদ্ধার ঝিনাইদহ জেলা প্রশাসক জেলা বিএনপির উপদেষ্টা হিসাবে কাজ করছে-অধ্যক্ষ আব্দুল হাই শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত গাংনীর কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মেহেরপুরে ৬০০ শাড়ি বিতরণ গাংনীতে ছাগল চুরির অভিযোগে দুই জনকে গণধোলাই শেষে পুলিশে দিল জনতা মুজিবনগর সীমান্তে বিএসএফ-বিজিবির সহযোগীতায় মৃত মায়ের মুখ দেখলো মেয়ে গাংনীতে পূজা মন্ডপের  নিরাপত্তার দ্বায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত মেহেরপুরে পিআইডি’র সেমিনারে সাংবাদিক বাছাই নিয়ে বিতর্ক গাংনীতে ফুটবল খেলায় পক্ষপাতিত্ব ও মারধরের অভিযোগে গ্রামবাসীর মানববন্ধন

ভারতে যাওয়ার সময় দর্শনা চেকপোস্টে আটক মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারাগারে

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ভারতে যাওয়ার সময় দর্শনা চেকপোস্টে আটক মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারাগারে
ভারতে যাওয়ার সময় দর্শনা চেকপোস্টে আটক মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারাগারে

চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় দর্শনা ইমিগ্রেশন পুলিশের হাতে আটক মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেককে নাশকতার মামলায় গ্রেফতার করেছে মেহেরপুর ডিবি পুলিশ। বৃহষ্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে তাকে তাকে গ্রেফতার দেখিয়ে মেহেরপুর আদালতে সোপর্দ করেছে পুলিশ।

এমএ খালেক গাংনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মোজাহার আলীর ছেলে ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
মেহেরপুর জেলা গোয়েন্দ পুলিশ ডিবি সুত্রে জানা গেছে, মেহেরপুর সদর থানায় দায়েরকৃত একটি নাশকতার মামলার আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। ওই মামলার আসামি হিসেবে আজ বিকেলে তাকে মেহেরপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। আদালতের নির্দেশে তাকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এর আগে এদিন সকালে চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন দিয়ে চিকিৎসা ভিসায় ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন এমএ খালেক। কাগজপত্র যাচাই-বাছাই করতে গিয়ে ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হয়। এক পর্যায়ে তারা নিশ্চিত হন খালেকের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে। এসময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে মেহেরপুর ডিবি পুলিশের একটি দল সেখানে গিয়ে তাকে গ্রেফতার করে মেহেরপুর নিয়ে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category