• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা মেহেরপুর সীমান্তে মালিকবিহীন ১৫ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল উদ্ধার গাংনীতে কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী সমর্থক ইউপি সদস্য হাসান আলি গ্রেফতার গাংনীতে গভীর রাতে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুনঃস্থাপন- সকালে উধাও ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক- লাগবে না জামানত আজ বাংলা সাহিত্যের অন্যতম পথিকৃৎ মীর মশাররফ হোসেনের জন্মদিন গাংনীর করমদীতে ইয়াবা ট্যাবলেটসহ দুই কিশোর আটক এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দেশজুড়ে এনসিপির বিক্ষোভের ডাক গাংনীতে বাঁধাকপি ও ফুলকপির ট্রায়াল প্লট পরিদর্শন করলেন জেলা প্রশাসক দৌলতপুরে এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা

বিজিবির প্রতিরোধে গাংনীর রংমহল সীমান্তে ৬ জনকে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
বিজিবির প্রতিরোধে গাংনীর রংমহল সীমান্তে ৬ জনকে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যার্থ
বিজিবির প্রতিরোধে গাংনীর রংমহল সীমান্তে ৬ জনকে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যার্থ

মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে নারী ও পুরুষসহ ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর শক্ত প্রতিরোধে বিএসএফ তাদের বাংলাদেশে প্রবেশ করাতে ব্যর্থ হয়। পরে শূন্যরেখায় তাদের সাথে কথা বলে সকাল সাড়ে আটটার দিকে ওই ছয়জনকে নিজেদের সীমানায় ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।

আজ রবিবার (১১ অক্টোবর) ভোরে রংমহল সীমান্তের ১৩৭ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। কুয়াশাচ্ছন্ন পরিবেশের সুযোগ নিয়ে তাদের পুশইনের চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদের প্রবেশে বাঁধা দেয়।

রংমহল বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার বেলাল হোসেন জানান, ভোরের দিকে সীমান্তের ১৩৭ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে কয়েকজনকে বাংলাদেশে ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়। এ সময় কুয়াশাচ্ছন্ন পরিবেশ ছিল তাই গ্রামবাসীদের সহায়তায় বিজিবির টহল দল তাদের প্রতিরোধ করে। কোনোভাবেই তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি।

তিনি আরও জানান, ওই ছয়জনের মধ্যে চারজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে সকাল সাড়ে আটটার দিকে তাদের ভারতীয় সীমানায় ফিরিয়ে নেয়। সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category