• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

বিএনপি রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে: হানিফ

ইসমাইল হোসেন, কুষ্টিয়া
Update : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
বিএনপি রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে: হানিফ
বিএনপি রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে: হানিফ

বিএনপি রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।রোববার (১২ নভেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ (আংশিক) উদ্বোধনের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শন করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাসে আগুন দেওয়া, মানুষকে পুড়িয়ে পিটিয়ে হত্যা করা কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। হানিফ বলেন, এখন মানুষের মধ্যে আতঙ্ক কেটে যাচ্ছে। সারাদেশে গাড়ি চলতে শুরু করেছে। মানুষও প্রায় স্বাভাবিকের মতোই চলাচল করছে। বিএনপিকে উদ্দেশ্য করে হানিফ বলেন, রাজনৈতিক দল হিসেবে তাদের উচিত রাজনৈতিক কর্মসূচি পালন করা। এ সময় কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মাহবুবুর রহমান খান, পরিচালক ডা: মারুফ হাসান, ডা: রতন কুমার পালসহ ডাক্তার-কর্মকর্তারা ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মাহবুবুর রহমান খান জানান, ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুষ্টিয়া মেডিকেল কলেজের আউটডোরের (আংশিক) কার্যক্রম শুরুর উদ্বোধন করবেন। এ জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আউটডোরে প্রাথমিকভাবে রোগীর চিকিৎসাপত্র দেওয়া শুরু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category