• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে দুই পক্ষের সংঘর্ষে আহত-৪ পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রথম এফসিটিসির আচরণবিধি গ্রহণ করল কুয়েট গাংনীর সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ গুলি উদ্ধার বেনাপোলে বিজিবির নিরাপত্তা জোরদার মুরগীর খামারের বর্জ্য ফেলে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল

বাংলাদেশকে কৃত্রিম বন্যার দিকে ঠেলে দেওয়ার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
বাংলাদেশকে কৃত্রিম বন্যার দিকে ঠেলে দেওয়ার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন
বাংলাদেশকে কৃত্রিম বন্যার দিকে ঠেলে দেওয়ার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন

ভারত সরকার কর্তৃক বাঁধ দিয়ে অবৈধভাবে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে কৃত্রিম বন্যার দিকে ঠেলে দেওয়ার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার (২২ আগষ্ট) বিকালে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তামিম হোসেন। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাব্বির হোসেন, জায়েম, তাবাসসুমসহ মেহেরপুর শহরের বালিকা বিদ্যালয়, বালক বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী।

এসময় তারা বলেন, ভারত ইচ্ছা করে আমাদের বিপদে ফেলার জন্য বাঁধ খুলে দিয়েছে। অথচ যখন আমাদের পানি দরকার তখন তাঁরা বাঁধ আটকে রাখে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি পানির ন্যায্য বন্টন দাবি করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category