• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম:
চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর নূরে আলম সিদ্দিকী আর নেই

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর নূরে আলম সিদ্দিকী আর নেই
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর নূরে আলম সিদ্দিকী আর নেই

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধু তথা মুক্তিযুদ্ধের চার খলিফার জেষ্ঠ খলিফা,স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী আর নেই। আজ বুধবার ভোররাতে রাজধানীর একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নূরে আলম সিদ্দিকীর ছেলে ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী আজ সকালে এ তথ্য জানিয়েছেন। তাহজীব আলম সিদ্দিকী জানান, আজ ভোর ৪.৩০ মিনিটের সময় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নূরে আলম সিদ্দিকীর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নূরে আলম সিদ্দিকী ১৯৪০ সালের ২৬ মে ঝিনাইদহে জন্মগ্রহণ করেন। সত্তরের দশকের তুখোড় ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকী ১৯৭০ থেকে ১৯৭২ সাল পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ছিলেন। এরপর স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। তিনি ছয় দফা আন্দোলন ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত তৎকালীন যশোর-২ আসনের সংসদ সদস্য ছিলেন। নূরে আলম সিদ্দিকীর বড় ছেলে ও সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী বলেন, আজ নূরে আলম আলম সিদ্দিকীর মরদেহ ঝিনাইদহে তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজার পর গাজীপুরে প্রয়াত নূরে আলম সিদ্দিকী প্রতিষ্ঠিত নবী টেক্সটাইল ও ডরিন গার্মেন্টেসের কাছের মসজিদের পাশে তাঁকে দাফন করা হবে। এটা তাঁর অন্তিম ইচ্ছা ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category