• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:

দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, ভবনের রেলিং পড়ে তিন পথচারী নিহত

বিবর্তন ডেস্ক:
Update : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, ভবনের রেলিং পড়ে তিন পথচারী নিহত
দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, ভবনের রেলিং পড়ে তিন পথচারী নিহত

দেশের বিভিন্নস্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী।

অন্যদিকে আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, আজ সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আমরা সবাইকে অনুরোধ করছি, আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান করুন।

এদিকে ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। ভূমিকম্পে ঢাকা ও গাজীপুরে বেশ কয়েকটি বহুতল ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। সারাদেশেই থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

বংশাল থানা পুলিশ জানিয়েছে, কসাইতলী এলাকায় পাঁচ তলা ভবনের রেলিং পরে তিন পথচারী নিহত হয়েছেন। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। এনডিটিভির খবরে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।

এর আগে, চলতি বছরের ৫ মার্চ রাজধানীতে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। তারও আগে ২৮ মে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা ২৪ মিনিটে ভারতের মণিপুর রাজ্যের মোইরাং শহরের কাছাকাছি আরেকটি ভূমিকম্পটি আঘাত হানে। সেসময়ও ভূমিকম্পের দেশের উত্তর-পূর্বাঞ্চলসহ রাজধানী ঢাকা এবং পার্শ্ববর্তী কয়েকটি জেলায় হালকা কম্পন অনুভূত হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category