• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে শহরের ড. শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলের নেতৃত্ব দেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। এ সময় পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ৷, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেঞ্জিরসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা দেশবিরোধী ষড়যন্ত্র ও অস্থিতিশীলতা সৃষ্টির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেন।

সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। দেশের স্বার্থবিরোধী কর্মকা- থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category