• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে বাস খাদে পড়ে ২৫ যাত্রী আহত

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : শনিবার, ৩১ মে, ২০২৫
ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে বাস খাদে পড়ে ২৫ যাত্রী আহত
ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে বাস খাদে পড়ে ২৫ যাত্রী আহত

কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ শনিবার সকাল ৯টার দিকে খোকসার শিমুলিয়া পাইকপাড়া মির্জাপুর এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি ট্রাক ও কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও বাস রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে অন্ততঃ ২৫ জন বাসযাত্রী আহত হয়েছেন।

তিনি আরও বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের টিমসহ আমরা খাদে পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধার করেছি। বাসটি উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় নিহতের কোন ঘটনা ঘটেনি। আহতরা খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category