• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

জীবননগরে দুই ভাইকে কুপিয়ে হত্যা

বিবর্তন ডেস্ক:
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
জীবননগরে দুই ভাইকে কুপিয়ে হত্যা
জীবননগরে দুই ভাইকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে পূর্ব শত্রুতার জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে গ্রামের ব্রিজ মাঠে দুই ভাই কৃষি কাজ করছিলেন। ।

নিহতরা হলেন উথলী গ্রামের বড় মসজিদ পাড়ার মৃত খুদে মন্ডলের ছেলে মিন্টু মিয়া (৬০) ও হামজা আলী (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিন্টু ও হামজা দুই ভাই সকাল ৮টার দিকে গ্রামের ব্রিজ মাঠে কৃষি কাজ করতে যায়। এর কিছু সময় পর প্রতিপক্ষের ৮/১০ জন লোক লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে অর্তকিত হামলা করে দুই ভাইকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে চলে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে হামজা ও পরে মিন্টুর মৃত্যু হয়।

জীবননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category