• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার

জাল যার, জলা তার-এই নীতি বাস্তবায়নে আমরা কাজ করব-ফরিদা আখতার

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
জাল যার, জলা তার-এই নীতি বাস্তবায়নে আমরা কাজ করব-ফরিদা আখতার
জাল যার, জলা তার-এই নীতি বাস্তবায়নে আমরা কাজ করব-ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘আমরা জেলেদের মন্ত্রণালয়। কিন্তু যেখান থেকে জেলেরা জীবন-জীবিকা চালান, সেই হাওর-বাঁওড় ভূমি মন্ত্রণালয়ের অধীনে। তারা ইজারা দেয়, আর আমরা কাতর হয়ে বলি, এটা আমাদের দেন। এটা খুবই দুঃখজনক।’

মঙ্গলবার (২৭ মে) দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুরে স্থানীয় জেলে সম্প্রদায় ও বাঁওড় মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ফরিদা আখতার বলেন, ‘জাল যার, জলা তার-এই নীতি বাস্তবায়নে আমরা কাজ করব। তরুণ প্রজন্ম আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। এই প্রজন্মই সমাজের সব ধরনের বৈষম্য দূর করবে।’

ফরিদা আখতার বলেন, প্রকৃত মৎস্যজীবীদের মধ্যে বাঁওড়ের অধিকার ফিরিয়ে দিতে ভূমি মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে আলোচনা করবেন। বাঁওড়পাড়ের বাসিন্দাদের প্রকৃত মালিকানা ফিরিয়ে দিয়ে তাঁদের দুঃখদুর্দশা দূর করতে রাজনৈতিক ও সামাজিক সব পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে।

এর আগে সকালে উপদেষ্টা উপজেলার বলুহর বাঁওড় পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল, খেতমজুর সমিতির সভাপতি ফজলুর রহমান, মৎস্য অধিদপ্তরের অভ্যন্তরীণ মৎস্য কর্মকর্তা মোতালেব হোসেনসহ অন্য কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category