• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে দুই পক্ষের সংঘর্ষে আহত-৪ পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রথম এফসিটিসির আচরণবিধি গ্রহণ করল কুয়েট গাংনীর সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ গুলি উদ্ধার বেনাপোলে বিজিবির নিরাপত্তা জোরদার মুরগীর খামারের বর্জ্য ফেলে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাদককারবারীর মরদেহ উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
কুষ্টিয়ায় পাটক্ষেত থেকে মরদেহ উদ্ধার
কুষ্টিয়ায় পাটক্ষেত থেকে মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাদককারবারী কিতাব আলীকে (৪৫) গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার বেলা ১১টার দিকে কাদিপুর গ্রামের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত কিতাব আলী জীবননগর উপজেলার নারায়নপুর গ্রামে আবুল হোসেনের ছেল।

দামুড়হুদা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, নিহত কিতাব আলি পেশায় একজন মাদককারবারী। সে বিয়ের পর থেকে শ্বশুরবাড়ি কাদিপুরে ঘর জামাই হিসাবে থাকতেন। আজ কিতাবের ক্ষতবিক্ষত মরদেহ গ্রামের মাঠে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা । পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে দামুড়হুদা মডেল থানা পুলিশ। ঘর জামাই থাকতেন কিতাব। তার নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মরদেহের পাশ থেকে দুই পুরিয়া গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসার টাকা নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category