• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনী সীমান্তে হাতবোমাসহ একজন আটক, ভারতীয় মদ ও ট্যাবলেট উদ্ধার

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
গাংনী সীমান্তে হাতবোমাসহ একজন আটক, ভারতীয় মদ ও ট্যাবলেট উদ্ধার
গাংনী সীমান্তে হাতবোমাসহ একজন আটক, ভারতীয় মদ ও ট্যাবলেট উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলায় ধলা ও কাথুলী সীমান্তে পৃথক দুটি অভিযানে দুটি  হাতবোমা, ভারতীয় মদ এবং বিপুল পরিমাণ সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মমতাজ আলী (৬০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আজ শনিবার দুপুর আড়াইটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য নিশ্চিত করে। আটককৃত মমতাজ আলী গাংনী উপজেলার কালিগাংনী ভিটাপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাংনী উপজেলার ধলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ২২ হাজার টাকা মূল্যের ১ কেজি ২০০ গ্রাম ওজনের দু’টি হাতবোমা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মমতাজ আলীকে আটক করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়।

অপরদিকে, উপজেলার কাথুলী সীমান্ত এলাকায় পৃথক আরেকটি অভিযানে ৩ লাখ ১৩ হাজার ৫০০ টাকা মূল্যের ৯ বোতল ভারতীয় মদ এবং ১ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মালামালের কোনো মালিকানা পাওয়া যায়নি বলে জানিয়েছে বিজিবি।

উদ্ধারকৃত হাতবোমা, মদ ও ট্যাবলেট আইনানুগ প্রক্রিয়ায় গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। আটক মমতাজ আলীর নামে মামলা দায়ের করেছে বিজিবি। ওই মামলার আসামি হিসেবে তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করবে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category