• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে দুই পক্ষের সংঘর্ষে আহত-৪ পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রথম এফসিটিসির আচরণবিধি গ্রহণ করল কুয়েট গাংনীর সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ গুলি উদ্ধার বেনাপোলে বিজিবির নিরাপত্তা জোরদার মুরগীর খামারের বর্জ্য ফেলে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল

গাংনীর সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ গুলি উদ্ধার

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
গাংনীর সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ গুলি উদ্ধার
গাংনীর সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ গুলি উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলির আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার ৮০০ টাকা।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে তেঁতুলবাড়িয়া ক্যাম্পের সদস্যরা হাটপাড়া সীমান্তের শূন্যরেখা থেকে এ সকল সামগ্রী করেন।

৪৭ বিজিবির তেঁতুলবাড়ী বিওপির টহল কমান্ডার জেসিও সাইদুর রহমানের নেতৃত্বে ছয় সদস্যের একটি টহল দল অভিযানে অংশ নেয়। এ সময় একটি চায়না পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৭.৬৫ মিলিমিটারের চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

৪৭ বিজিবির অধিনায়ক কর্নেল রাশেদ কামাল রনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ গাংনী থানায় জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category