• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ঝিনাইদহ সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল,গুলি ও মাদক উদ্ধার ঝিনাইদহ জেলা প্রশাসক জেলা বিএনপির উপদেষ্টা হিসাবে কাজ করছে-অধ্যক্ষ আব্দুল হাই শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত গাংনীর কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মেহেরপুরে ৬০০ শাড়ি বিতরণ গাংনীতে ছাগল চুরির অভিযোগে দুই জনকে গণধোলাই শেষে পুলিশে দিল জনতা মুজিবনগর সীমান্তে বিএসএফ-বিজিবির সহযোগীতায় মৃত মায়ের মুখ দেখলো মেয়ে গাংনীতে পূজা মন্ডপের  নিরাপত্তার দ্বায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত মেহেরপুরে পিআইডি’র সেমিনারে সাংবাদিক বাছাই নিয়ে বিতর্ক গাংনীতে ফুটবল খেলায় পক্ষপাতিত্ব ও মারধরের অভিযোগে গ্রামবাসীর মানববন্ধন

গাংনীর কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
গাংনীর কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
গাংনীর কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মেহেরপুরের গাংনীর কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে গ্রামের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার কার্যালয়ে এ আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি রাসেল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের সহকারী অধ্যাপক এসএম রফিকুল আলম বকুল, সংগঠনের উপদেষ্টা ডাঃ শহিদুল্লাহ, কলেজ শিক্ষক বাকাবিল্লাহ ও সংগঠনের সাধারণ সম্পাদক সাগর ইসলাম। এ বছর কসবা গ্রামের দুই জন মেধাবী শিক্ষার্থী সায়েম শেখ ও সাদিয়া আফরিন ইমু ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয় (কসবা) থেকে জিপিএ ৫(A+) পেয়েছে। কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও ফুল উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে। আগামী দিনে তাদের পথচলায় অনুপ্রেরণা জোগাতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category