• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার

গাংনীর এসআর‌বি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং ক‌মি‌টির নির্বাচন সম্পন্ন

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
গাংনীর এসআর‌বি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং ক‌মি‌টির নির্বাচন সম্পন্ন
গাংনীর এসআর‌বি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং ক‌মি‌টির নির্বাচন সম্পন্ন

গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের এস.এ.আর.বি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যে দিয়ে নির্বাচন সম্পন্ন হয়।

শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গ‌ণে এ ভোট গ্রহণ করা হয়।

এ ম্যানেজিং কমিটির নির্বাচনে সাধারন সদস্য পদে ৫জন এবং শিক্ষক প্রতিনিধি ৩জনসহ মোট ৮জন নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন, সাধারণ শিক্ষক সদস্য পদে জিনারুল ইসলাম ও কামরুল ইসলাম।

সাধারণ অভিভাবক সদস্য পদে আতিয়ার রহমান ১০৬ ভোট, আনোয়ার হোসেন ১০৬ ভোট, কাউছার ৯৯ ভোট এবং আশাদুল ইসলাম ৯৮ ভোট পে‌য়ে জয়লাভ করেন। সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য শবনম মোস্তারী এবং সাধারণ মহিলা অভিভাবক সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় মুর্শিদা খাতুন নির্বাচিত হন।

উল্লেখ্য, এস.এ.আর.বি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এ নির্বাচ‌নে মোট ভোটার সংখ্যা ‌ছিল ২০৭। ভোট পোল হয়েছে ১৯৮ । এ ভো‌টে রাইপুর ইউ‌পি চেয়ারম্যান গোলাম সাকলা‌য়েন ছেপু্ ও মেম্বর সার‌গিদুল ইসলামের প্যানেল (অঘোষিত) নিরঙ্কুশ বিজয় লাভ ক‌রে। ফলাফল ঘোষণার পর বিজয়ীরা চেয়ারম্যানের বা‌ড়ি‌তে উপ‌স্থিত হন। সেখা‌নে ফু‌লের মালা দি‌য়ে তা‌দের‌কে বরণ করা হয়।

এসময় আরও উ‌প‌স্থিত ছি‌লেন ওই প্যানেলের নির্বাচন প‌রিচালনা ক‌মি‌টির উপদেষ্টা ইউ‌পি সদস্য সার‌গিদুল ইসলাম, সে‌কেন্দার আলী মাস্টার ও আবু সাইদ মাস্টার প্রমুখ।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল বাসার এবং সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন উপজেলা সহকা‌রি মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামরুজ্জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category