• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

মেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে আবুল কাশেম (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) দুপুরে জালশুকা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ঐ গ্রামে মৃত আবুল হোসেনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আবুল কাশেম দুপুরে মাঠে মহিষ চরাতে যায়। হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। এসময় চিৎকার দিলে আশেপাশের লোকজন উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয় এক ওঝার মাধ্যমে বিষ নামানোর চেষ্টা করেন। কিন্তু তার শারিরীক অবস্থার অবনতি হওয়ায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার করেন।
রাত সাড়ে ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে আবুল কাশেমের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category