• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

গাংনীতে সরকা‌রি বিল ও ফসল রক্ষায় মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
মানববন্ধন
গাংনীতে সরকা‌রি বিল ও ফসল রক্ষায় মানববন্ধন

গাংনীর গোপালনগ‌রের ঐতিহ্যবাহী সরকা‌রি চাতরের বিল দখলমুক্ত ও কৃষি জমির ফসল রক্ষার্থে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে চার গ্রামের লোকজন।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বি‌কালে গোপালনগর গ্রামের সড়‌কে বি‌লের পা‌শে প্রতিবাদী এ অনুষ্ঠা‌নের আয়োজন করা হয়।

গোপালনগর, হাড়িয়াদহ, ঝোড়পাড়া ও শিমুলতলা গ্রামের অন্ততঃ ৫ শতা‌ধিক কৃষক এ অনুষ্ঠানে অংশ নি‌য়ে প্রতিবাদী দা‌বি উত্থাপন ক‌রেন।
মানব বন্ধন শেষে চাতর বিল নিয়ে বক্তব্য রাখেন গোপালনগর গ্রামের আব্দুর রহমান ও রবগুল হোসেন।

বক্তারা জানান, বিলটি এসএ এবং সিএস রেকর্ডে অন্তর্ভুক্ত থাকলে রায়পুর গ্রামের আকমল, আবুল কাশেম ও আব্দুর রহমানসহ প্রভাবশালী ক‌য়েকজন কৌশলে আরএস রেকর্ডভুক্ত করে নিজের নামে নথীভুক্ত করেন। ওই জমিতে তারা অপরিকল্পিতভাবে পুকুর খনন করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে মাঠের ফসল হানী হয়। গেল ক‌য়েক দি‌নের বৃ‌ষ্টি‌তে ফসল ডু‌বে গে‌ছে।

বক্তারা জানান, এলাকার ফসলী জ‌মির ভারসাম্য রক্ষায় একমাত্র বিল হ‌চ্ছে চাত‌রের বিল। দেশীয় মা‌ছের উৎস এবং বি‌ভিন্ন কৃ‌ষি কা‌জের জন্য এলাকার মানু‌ষের একমাত্র অবলম্বন এই বিল। তাই সরকা‌রি জ‌মি দখলমুক্ত এবং এলাকার কৃষ‌কের শত শত বিঘা জ‌মির ফসল রক্ষায় সং‌শ্লিষ্ঠ কর্তৃপক্ষের যথাযথ পদ‌ক্ষেপ গ্রহ‌নের দা‌বি জানান এলাকার কৃষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category