• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি

গাংনীতে সড়ক নির্মাণে সঠিক নকশা বাস্তবায়নের দাবিতে সমাবেশ

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
গাংনীতে সড়ক নির্মাণে সঠিক নকশা বাস্তবায়নের দাবিতে সমাবেশ
গাংনীতে সড়ক নির্মাণে সঠিক নকশা বাস্তবায়নের দাবিতে সমাবেশ

মেহেরপুর-কুষ্টিয়া ফোরলেন সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করে নকশা পরিবর্তন করানোর চেষ্টা করার অভিযোগ তুলে প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (২২আগস্ট) বিকেল ৪টার দিকে গাংনী বাসস্ট্যান্ড চত্ত্বরে এই প্রতিবাদ সমাবেশে অংশ নেয় বাজারের ব্যবসায়ীবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রতিবাদ সমাবেশে নেতৃত্বদেন গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।

বক্তারা দাবি করেন, একটি মহল বিভিন্ন নেতাদের মদদে অবৈধভাবে স্থাপনা রক্ষা করতে সরকারী কাজে বাঁধা প্রধান করে ফোরলেন সড়ক নির্মাণের কাজ সঠিকভাবে বাস্তবায়নে সমস্যা তৈরি করেছিলো। আমরা এই সড়ক নির্মাণে কোন অনিয়ম মেনে নিবো না, প্রথম যে নকশা ছিলো সেই অনুযায়ী কাজ করতে হবে।

একজন ব্যবসায়ীর সুবিধা করতে বৃহত কোন সমস্যা তৈরি করা যাবে না বলে হুশিয়ারি দেন। এসময় গাংনী বাজার কমিটির সাবেক সভাপতি মাহাবুবুর রহমান স্বপন, হাফিজুর রহমান মানিক, সাবেক সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলুসহ বাজারের ব্যাবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category