• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে মরিচ ক্ষেত দেখতে গিয়ে মোটরসাইকেল হারালেন কৃষক

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
গাংনীতে মরিচ ক্ষেত দেখতে গিয়ে মোটরসাইকেল হারালেন কৃষক
গাংনীতে মরিচ ক্ষেত দেখতে গিয়ে মোটরসাইকেল হারালেন কৃষক

রাস্তার পাশে মোটরসাইকেল রেখে মরিচ ক্ষেতে গিয়েছিলেন কৃষক রাব্বি। ক্ষেতের দেখভালের জন্য কিছুটা সময় কেটে গেল। আর এ সুযোগ কাজে লাগিয়েছে চোর। এপাচি ফোর ভি মোটরসাইকেলটির ঘাড় তালা ভেঙ্গে পালিয়ে গেল কোন বাধা ছাড়াই।

কিছুক্ষণ বাদে যুবক রাব্বি ফিরে এসে মাথায় হাত। মাঠের কৃষককের কাছে জিজ্ঞাসা করেও মিলল না মোটরসাইকেল নিয়ে যাওয়ার কোন তথ্য। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলা সিন্দুরকৌটা গ্রামের মাঠে।

জানা গেছে, সাধ্যমত খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটির কোন হদিস মেলেনি। কাল রংয়ের ১৬০ সিসি এপাচি ফোর ভি মোটরসাইলেকটির রেজিস্ট্রেশন নম্বর মেহেরপুর ল ১২-২৮১৪।

শখের বাইক উদ্ধার ও চোর আটকের দাবি নিয়ে থানায় গিয়েছিলেন ভুক্তভোগী রাব্বি। গাংনী থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করার জন্য আবেদন করেছেন তিনি।

প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে মাঠে রাখা মোটরসাইকেল চুরির প্রবণতা বেড়েছে। কৃষকরা রাস্তার পাশে মোটরসাইকেল রেখে নিশ্চিত মনেই মাঠের কাজ করতেন। সেই মোটরাসাইকেল চুরির ঘটনা বেড়ে যাওয়ায় আতংক বিরাজ করছে কৃষকদের মনে। দ্রুততম সময়ের মধ্যে চোর শনাক্ত করে মোটরসাইকেল উদ্ধার করা এখন সময়ের দাবি হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category