• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চা দোকানীর মৃত্যু

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চা দোকানীর মৃত্যু
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চা দোকানীর মৃত্যু

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসরাইল হোসেন নামের এক চা দোকানীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ছয়টার দিকে বৈদ্যুতিক তারের সংযোগ দিতে গিয়ে এঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে পরবর্তীতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

স্থানীয়রা জানিয়েছে গাংনী উপজেলার বাওট গ্রামের ইউনুস আলীর ছেলে ইসরাইল হোসেন মেহেরপুর কুষ্টিয়া সড়কের বাওট বাজারে চা বিক্রির ব্যবসা করে। সকালে ইসরাইল দোকানে এসে বিদ্যুতের তার মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট পড়ে। ঘন কুয়াশা থাকা কিছুই দেখা যায়নি।

বেলা সাড়ে ৭টার দিকে মসজিদে কোরআন পড়তে আসা শিশুরা ছাদ থেকে একজনকে পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। স্থানীয়রা দ্রুত সেখান থেকে ইসরাইল হোসেনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে পরবর্তীতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category