• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
গাংনীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
গাংনীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে ফাহিম হোসেন(১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) দুপুরের দিকে জোড়পুকুরিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। ফাহিম হোসেন ওই গ্রামের জাহিদ হোসেনের ছেলে।

পারিবারিক সুত্র জানায়, ফাহিম হোসেন তার কয়েকজন বন্ধুকে নিয়ে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরে গোসল করতে যায়। এ সময়  হঠাৎ পানিতে তলিয়ে যায় ফাহিম। অনেক খোঁজাখুজির পর তার বন্ধুরা তাকে না পেয়ে পরিবারের লোকজনদের খবর দেয়। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে ফাহিমকে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category