• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুড়িয়ে দেওয়া হলো ইটভাটা

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
গাংনীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুড়িয়ে দেওয়া হলো ইটভাটা
গাংনীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুড়িয়ে দেওয়া হলো ইটভাটা

মেহেরপুরে আইন অমান্য করে পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের সংশোধিত আইন ২০১৯ এর আলোকে অবৈধ ইটভাটা উচ্ছেদের অংশ হিসেবে এ অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় দোয়েল ব্রিকস ও রিপন ব্রিকসে অভিযান পরিচালনা করে চিমনি ভেঙ্গে দেওয়া হয়। পর্যায়ক্রমে সব অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।

অভিযান পরিচালনাকালে মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর টিপু সুলতান, জেলা প্রশাসনের প্রতিনিধি এবং যৌথ বাহিনীর একটি বিশেষ টিম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category