• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার

গাংনীতে ট্রাকের চাকায় প্রাণ গেলো স্কুল শিক্ষকের

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
গাংনীতে ট্রাকের চাকায় প্রাণ গেলো স্কুল শিক্ষকের
গাংনীতে ট্রাকের চাকায় প্রাণ গেলো স্কুল শিক্ষকের

ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শামীমা ইসলাম(৫৫) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে মেহেরপুরের গাংনীর মালসাদহ নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। একই সময়ে আহত হন স্বামী ফিরোজ আহমেদ। স্বামীর সাথে মোটর সাইকেল যোগে ওই শিক্ষক প্রশিক্ষণের জন্য গাংনী আসছিলেন।
নিহত শামীমা ইসলাম গাংনীর করমদি মাধ্যমিক বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক।
স্থানীয়রা জানান, নিহত শামীমা ইসলাম তার স্বামী ফিরোজ আহমেদের সাথে মোটরসাইকেল যোগে গাংনীতে প্রশিক্ষনের জন্য আসছিলেন। মালসাদহ ব্রীজ সংলগ্ন এলাকায় পৌছুলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন শামীমা ইসলাম। ঘটনার পরপরই ড্রাম ট্রাকসহ পালিয়ে যায় চালক ও তার সহকারী। খবর পেয়ে বামন্দী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টীম নিহত শামীমা ইসলাম ও আহত ফিরোজ আহমেদকে উদ্ধার করে।
গাংনী থানার ডিউটি অফিসার এসআই রাতুল জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশের একটি টীম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category