• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে দুই পক্ষের সংঘর্ষে আহত-৪ পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রথম এফসিটিসির আচরণবিধি গ্রহণ করল কুয়েট গাংনীর সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ গুলি উদ্ধার বেনাপোলে বিজিবির নিরাপত্তা জোরদার মুরগীর খামারের বর্জ্য ফেলে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল

গাংনীতে জামায়াত প্রার্থীর গণসংযোগ

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
গাংনীতে জামায়াত প্রার্থীর গণসংযোগ
গাংনীতে জামায়াত প্রার্থীর গণসংযোগ

আগামি জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-২ (গাংনী) আসনে জয়ের লক্ষ্যে গণ সংযোগ করে যাচ্ছেন জামায়াতে ইসলামি বাংলাদেশ এর নেতাকর্মীরা।

এর অংশ হিসেবে মঙ্গলবার (২৯ এপ্রিল) গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের বিভিন্ন স্থানে এ গণসংযোগের নেতৃত্ব দেন জামায়াত মনোনীত সম্ভাব্য প্রার্থী নাজমুল হুদা।

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম এবং সেক্রেটারি মাও. জাহাঙ্গীর আলমসহ নেতৃবৃন্দ।
আগামি জাতীয় সংসদ নির্বাচনে জয়ের লক্ষ্যে মেহেরপুর জেলার দুটি সংসদীয় আসনসহ এ অঞ্চলের বেশ কয়েকটি আসনে সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করে জামায়াত।

এর পর থেকেই মনোনীত সম্ভাব্য প্রার্থীরা মাঠে গণসংযোগ করে যাচ্ছেন। নির্বাচনী এলাকায় গণসংযোগ ছাড়াও সাংগঠনিক নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন এসকল প্রার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category