• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা মেহেরপুর সীমান্তে মালিকবিহীন ১৫ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল উদ্ধার গাংনীতে কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী সমর্থক ইউপি সদস্য হাসান আলি গ্রেফতার গাংনীতে গভীর রাতে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুনঃস্থাপন- সকালে উধাও ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক- লাগবে না জামানত আজ বাংলা সাহিত্যের অন্যতম পথিকৃৎ মীর মশাররফ হোসেনের জন্মদিন গাংনীর করমদীতে ইয়াবা ট্যাবলেটসহ দুই কিশোর আটক এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দেশজুড়ে এনসিপির বিক্ষোভের ডাক গাংনীতে বাঁধাকপি ও ফুলকপির ট্রায়াল প্লট পরিদর্শন করলেন জেলা প্রশাসক দৌলতপুরে এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা

গাংনীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
গাংনীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
গাংনীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস। এ উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) সকাল ১০  টায় গাংনী উপজেলা পরিষদ চত্বরে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে র‍্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুনের সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় বক্তব্য রাখেন গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আরশেদ আলী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তামান্না ইয়াসমিন। এ ছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category